বিষয়: মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে ন্যায়পাল (Ombudsperson) আগমনে প্রথম দেওয়াল পত্রিকা ও ই-ম্যাগাজিন প্রকাশ
তারিখ: ৪ঠা নভেম্বর
আজ মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রথম দেওয়াল পত্রিকা ও ই-ম্যাগাজিন "চরকা"প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ন্যায়পাল (Ombudsperson), সাবেক অধ্যাপক, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ড: দেবমাল্য দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৌরাংশু মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, পরীক্ষা নিয়ামক, অতিথি অধ্যাপকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ন্যায়পাল মহাশয়ের হাতে প্রথম দেওয়াল পত্রিকা ও ই-ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। ছাত্রদের গান্ধীজি ও তার আদর্শের ওপর ভিত্তিতে একটি বসে আঁকা প্রতিযোগিতার কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও সাংস্কৃতিক আবহে পরিপূর্ণ ছিল। শিক্ষক-শিক্ষার্থী সকলের সক্রিয় অংশগ্রহণে দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
